ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল Logo দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ার ঘটনায় তদন্তে ৬ সদস্যের কমিটি Logo মার্কিন প্রস্তাবে সাড়া না দিলে বড় হামলার হুঁশিয়ারি, নিজেদের শর্তে অনড় ইরান

আদালতে গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: নাহিদ ইসলামের মন্তব্য

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে দেওয়া জনগণের রায়কে আদালতে নিয়ে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। মঙ্গলবার (৩ মার্চ) কুমিল্লার মোগলটুলীতে অনুষ্ঠিত দলটির বিভাগীয় ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, জনগণের রায় আদালতে চ্যালেঞ্জ করা হলে তাদেরও রাজপথে নামতে হতে পারে। তিনি স্পষ্ট ভাষায় জানান, ‘হাইকোর্ট না রাজপথ’—এ ধরনের স্লোগান পুনরাবৃত্তি করতে তারা চান না, তবে পরিস্থিতি সৃষ্টি হলে বাধ্য হবেন। তার দাবি, গণভোটে যে রায় এসেছে তার ভিত্তিতেই প্রয়োজনীয় সব সংস্কার কার্যকর করতে হবে এবং আদালতকে বিতর্কের মুখে ঠেলে দেওয়া উচিত নয়।
ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাইয়ের গণহত্যার বিচার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এবং ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি আগে নিশ্চিত করতে হবে। এসব ইস্যু সমাধান না হলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
একই অনুষ্ঠানে দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, গণমাধ্যমের স্বাধীনতার আড়ালে গুজব ছড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। তার অভিযোগ, কিছু বিভ্রান্তিকর প্রচারণায় ড. মুহাম্মদ ইউনুসকে ঘিরে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তিনি সঠিক ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানান। পাশাপাশি সংবিধান সংস্কার বাস্তবায়নে বিএনপির সংসদ সদস্যদের শপথ নেওয়ার আহ্বানও জানান।
দলের মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত থাকবে। শরিফ ওসমান হাদী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। অন্যথায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন এবং বলেন, আন্দোলন শুরু হলে তা হাদী হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে।
এদিকে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেন, গণভোটে ৭০ শতাংশ ভোটে ‘হ্যাঁ’ জয়লাভ করেছে। তার ভাষায়, সংস্কার ইস্যুতে টালবাহানা করা হচ্ছে। জুলাই সনদ ও ঘোষিত সংস্কার কার্যকর না হলে দল আবারও রাজপথে নামবে বলে তিনি জানান। সরকারকে শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে হলে জনগণকে সঙ্গে নিয়ে সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
৩৯ বার পড়া হয়েছে