ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া মানেই দেশটিতে প্রবেশের নিশ্চয়তা নয়—এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। তারা জানিয়েছে, কোনো ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন কি না এবং কতদিন অবস্থান করতে পারবেন, সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রবেশস্থলের ইমিগ্রেশন কর্মকর্তার ওপর নির্ভর করে।

শনিবার (২৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এসব তথ্য তুলে ধরা হয়। সেখানে বলা হয়, ভিসা থাকলেও চূড়ান্ত অনুমোদন দেন পোর্ট অব এন্ট্রিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। প্রয়োজনে তারা যে কাউকে প্রবেশে বাধা দিতে পারেন।

এছাড়া ভিসাধারীদের জন্য কঠোরভাবে নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করা বা ভিসার শর্ত ভঙ্গ করে কাজ করা—যেমন টুরিস্ট ভিসায় গিয়ে চাকরি করা—গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। এমন অনিয়মের কারণে ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর স্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

দূতাবাস আরও উল্লেখ করেছে, ভিসার সঠিক ব্যবহার সম্পূর্ণভাবে ভ্রমণকারীর ব্যক্তিগত দায়িত্ব। নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে আসা এবং নিয়ম মেনে চলার ওপরই ভবিষ্যতে ভিসা পাওয়া নির্ভর করে।

সম্প্রতি ভিসা জালিয়াতি ও অতিরিক্ত সময় অবস্থানের ঘটনা বেড়ে যাওয়ায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দূতাবাস থেকে এ ধরনের বার্তা নিয়মিত প্রকাশ করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
৩৪ বার পড়া হয়েছে