ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলা: ৩০০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলা: ৩০০ জনের বিরুদ্ধে মামলা।

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে পাহাড়ি ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আটক দুজনসহ অজ্ঞাতনামা প্রায় ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে মতিঝিল থানায় পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা বাদী হয়ে মামলাটি করেন। মতিঝিল থানা সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে গত বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে এনসিটিবি কার্যালয়ের সামনে নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি বাতিলের দাবি এবং এর বিরোধিতা করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে নারীসহ কয়েকজন আহত হন এবং পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা ওইদিন জানান, ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ শেষে মতিঝিলে এনসিটিবি কার্যালয় ঘেরাও করতে যায়। সেখানে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ ব্যানারের একটি দলের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।

তারা আরও জানান, সংঘর্ষে নারীসহ কয়েকজন আহত হন এবং তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর মানব ব্যারিকেড ভেঙে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আব্বাস ও আরিফ আল কবির নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
১৪১ বার পড়া হয়েছে