ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

আবারও ঝরবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আবারও ঝরবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা।

কয়েক মাসের বর্ষণের পর সম্প্রতি কমেছে বৃষ্টির প্রবণতা। এরপর বৃহস্পতিবার (৬ নভেম্বর) দেশের কয়েক অঞ্চলে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে, সারা দেশে আগামী দুদিন অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এরপর দেশের কয়েক অঞ্চলে বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
 
এ অবস্থায় আবহাওয়া অফিস বলছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এর পরের ২৪ ঘণ্টা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 
আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের প্রথমার্ধে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।
 
এদিকে যশোরে বুধবার (৬ নভেম্বর) দেশের সর্বোচ্চ ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
 
আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামীকাল শুক্রবার (৮ নভেম্বর) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন শনিবার (৯ নভেম্বর) দিন ও রাতের তাপমাত্রা ফের বাড়তে পারে।    
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
১৭৩ বার পড়া হয়েছে