ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

আবারও ধসে পড়ল সেতুর পাটাতন, যান চলাচল বন্ধ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আবারও ধসে পড়ল সেতুর পাটাতন, যান চলাচল বন্ধ।

সুনামগঞ্জের পাগলা—জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের সেই সেতু দিয়ে আবারও একটি সিমেন্ট বোঝাই ট্রাক পারাপারের সময় সেতুর স্টিলের পাটাতন খুলে নিচে পড়ে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে ওই মহাসড়কের জগন্নাথপুর উপজেলার ইছাগাঁও নামকস্থানে এ ঘটনা ঘটে। সেতুটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সুনামগঞ্জের সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে।

গত বছরের আগস্ট মাসে এই কাঁটাগাঙের বেইলি সেতু ভেঙে দুই জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। এছাড়াও ঝুঁকিপূর্ণ এ সেতুটি একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়ে সরাসরি যানবাহন চলাচল ব্যাহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাগলা—জগন্নাথপুর—রানীগঞ্জ—আউশকান্দিআঞ্চলিক মহাসড়ক দিয়ে একটি সিমেন্ট বোঝাই ট্রাক যাচ্ছিল। এ সময় জগন্নাথপুর অংশের ইছগাঁও কাঁটাগাঙের স্টিলের বেইলি সেতুতে উঠলে সেতুর ৪—৫টি স্টিলের পাটাতন খুলে নিচে ভেঙে পড়ে এবং ট্রাকটির পিছনের অংশ দেবে যায়। ফলে এ সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম জানান, ২০২২ সালে রানীগঞ্জের কুশিয়ারা নদীতে রানীগঞ্জ সেতুর উদ্বোধনের পর থেকে আঞ্চলিক এ মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। কাঁটাগাঙের সেতুটি জোড়াতালি দিয়ে চালু রাখার কারণে প্রায়ই যান চলাচলে সমস্যা হতো। এখন ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সুনামগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ জানান, খবর পেয়ে সড়ক ও সেতু বিভাগের লোকজন কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দ্রুত সংস্কার করতে আমরা কাজ করব।
তিনি বলেন, ঝুঁকিপূর্ণ এ সেতুতে নতুন সেতু নির্মাণ প্রকল্প অনুমোদনের পর ডিজাইনের কাজ চলছে। এরপর টেন্ডার হবে।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক জগন্নাথপুর—আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের ইছগাঁও এলাকার কাঁটাগাঙ বেইলি সেতু ভেঙে নদীতে ডুবে যায়। এ ঘটনায় ট্রাকের ভেতর থাকা চালক ওমর ফারুক ও হেলপার জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিল। এরপর মাসখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
১৭৬ বার পড়া হয়েছে