ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo লালমনিরহাটের সাবেক সংরক্ষিত আসনের এমপি সফুরা বেগম রুমী আটক Logo দাড়ি-টুপি নিয়ে কটূক্তি পুরনো দমনমূলক সংস্কৃতির অংশ: এমপি হানজালা Logo ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসন ও কর্মসংস্থানে উদ্যোগ: শামা ওবায়েদ Logo আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে উপস্থিত ৬ আসামি Logo মুন্সীগঞ্জে ডিবির অভিযানে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি বাইক Logo বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে সংসদে আলোচনা, ‘বাপের দোয়া-মায়ের দোয়া নয়’—স্বরাষ্ট্রমন্ত্রী Logo নোয়াখালীতে ব্যাংকের অর্থ আত্মসাৎ: সাবেক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাড়তি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন Logo ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়েই চলেছে Logo কেরানীগঞ্জে উদ্ধার ‘পেনগান’, হত্যাচেষ্টা মামলার তদন্তে নতুন অগ্রগতি

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে উপস্থিত ৬ আসামি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ ঘোষণা করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত এই ঘটনার বিচার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবে। এ উপলক্ষে মামলার ছয়জন আসামিকে সকালে আদালতে হাজির করা হয়েছে।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। গত ৫ মার্চ ট্রাইব্যুনাল এই তারিখ নির্ধারণ করে। এর আগে ২৭ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

তদন্ত শেষে গত বছরের ২৬ জুন প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয় এবং ৩০ জুন ট্রাইব্যুনাল তা গ্রহণ করে। ৬ আগস্ট ৩০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং ২৭ আগস্ট থেকে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পলাতক আসামিদের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবীও নিয়োগ দেওয়া হয়।

গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ছয় আসামির মধ্যে রয়েছেন পুলিশের এসআই আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগের সাবেক নেতা এমরান চৌধুরী আকাশ, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং কর্মচারী আনোয়ার পারভেজ আপেল।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ নিহত হওয়ার পর আন্দোলন আরও তীব্র হয় এবং পরবর্তীতে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
৭ বার পড়া হয়েছে