ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ Logo রূপপুর প্রকল্পে রাশিয়ার ৯০% ঋণ, ২৮ বছরে শোধ করবে বাংলাদেশ Logo বজ্রপাতে বাবার মৃত্যু, কোলে থাকা শিশুকন্যা অলৌকিকভাবে রক্ষা Logo মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা নিয়ে সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা ছড়াল Logo কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ আটক ২২ বৌদ্ধ ভিক্ষু Logo আজ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম Logo লিমন-বৃষ্টির নিখোঁজের পেছনে কী ঘটেছিল, তদন্তে উঠে আসছে হিশামের ভূমিকা

ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসন ও কর্মসংস্থানে উদ্যোগ: শামা ওবায়েদ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিদেশে চাকরি হারিয়ে দেশে ফিরে আসা প্রবাসীদের জন্য নতুন কর্মসংস্থান তৈরিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের সময় তিনি এ কথা বলেন। তিনি জানান, মরদেহ কুমিল্লায় নেওয়া ও দাফনের ব্যয় সরকার বহন করবে এবং পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতি দ্রুত শেষ হোক—এটাই বাংলাদেশ চায় এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হওয়া প্রয়োজন।

কিরগিস্তানে আটকে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ রেখে তাদের নিরাপদ প্রত্যাবর্তনের চেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে যেসব প্রবাসী বাংলাদেশি মারা যাচ্ছেন, তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের ভিসা জটিলতা ও অন্যান্য সমস্যার বিষয়েও সরকার নজর দিচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী ভিসার মেয়াদ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রত্যাগত শ্রমিকদের পুনর্বাসন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, সরকারের পরিকল্পনায় নতুন কর্মসংস্থান সৃষ্টি অন্যতম অগ্রাধিকার। যারা দেশে ফিরে এসেছেন, তাদের জন্য বিকল্প কাজের সুযোগ তৈরি এবং যারা পুনরায় বিদেশে যেতে চান, তাদের সহায়তায়ও উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বিদেশে নতুন কর্মসংস্থানের ক্ষেত্র খুঁজে বের করতেও কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
৩১ বার পড়া হয়েছে