ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

আমেরিকা থেকে দেশে ফিরছেন বেবী নাজনীন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আমেরিকা থেকে দেশে ফিরছেন বেবী নাজনীন।

দীর্ঘ ৮ বছর আমেরিকায় প্রবাস জীবন কাটানোর পর এবার দেশে ফিরছেন ‘ব্লাক ডায়মন্ড’ খ্যাত সংগীত তারকা এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সংগীতশিল্পী বেবী নাজনীন।

ক্যারিয়ার জীবনে অসংখ্য গান ভক্তদের উপহার দিয়েছেন তিনি। সংগীত জীবনের পাশাপাশি পা রাখেন রাজনীতির মাঠেও। কিন্তু রাজনীতির এ পথই রুখে দেয় শিল্পী বেবী নাজনীনের পথ।

দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলের শুরুতে নানাভাবে বাধাগ্রস্ত হতে শুরু করেন তিনি। যে কারণে দেশ ছেড়ে বেবী পাড়ি জমান আমেরিকায়।
সেখানে থেকেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে। শো করেছেন কানাডাসহ বিভিন্ন দেশে। বিদেশে কোনো পেশাগত কাজে বাধার সম্মুখীন হননি তিনি। তবে বাংলাদেশে সংগীত জীবনে নানাভাবে বাধার সম্মুখীন হন সংগীতশিল্পী। যে কারণে নেন দেশ ছাড়ার সিদ্ধান্ত। 
 
জানা গেছে, আমেরিকা থেকে এবার কোকিলকণ্ঠী বেবী নাজনীন দেশে ফিরছেন। আগামী রোববার (১০ নভেম্বর) ঢাকার মাটিতে পা রাখবেন বেবী। সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
 
প্রসঙ্গত, সাড়ে চার দশকের ক্যারিয়ার জীবনে বেবী নাজনীন গান গেয়েছেন অর্ধশতাধিক একক ও অসংখ্য দ্বৈত অ্যালবামে। তার গাওয়া বিখ্যাত গানের মধ্যে রয়েছে কাল সারারাত ছিল স্বপনেরও রাত, দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, বন্ধু তুমি কই রে, সারা বাংলায় খুঁজি তোমারে, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল ইত্যাদি।  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
১৫৬ বার পড়া হয়েছে