ঢাকা ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ

আরিচায় ড্রেজারের পাইপে আগুন, শতাধিক ফ্লোটার পুড়ে ছাই

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আরিচায় ড্রেজারের পাইপে আগুন, শতাধিক ফ্লোটার পুড়ে ছাই।

মানিকগঞ্জের আরিচা ঘাটে আগুনে পুড়ল বিআইডব্লিউটিএ’র ড্রেজারের ভাসমান পাইপের শতাধিক ফ্লোটার।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে আরিচায় বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজ অফিসের সামনে সারিবদ্ধভাবে রাখা ওই ফ্লোটারে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুর্হুতেই আগুন ছড়িয়ে পড়ে। এসময় আতঙ্ক দেখা দেয় ঘাট এলাকায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস বিভাগের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেছে শতাধিক ফ্লোটার।

এই ফ্লোটার দিয়ে ড্রেজার পাইপগুলো নদীতে ভাসিয়ে রাখা হয়। আগুনে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে বিআইডব্লিউটিএর ড্রেজিং ইউনিটের এক কর্মকর্তা জানিয়েছেন। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস বিভাগের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস বিভাগের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টা  চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে বলে জানান তিনি।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
১৫১ বার পড়া হয়েছে