ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

আসছে শৈত্যপ্রবাহ, কী জানাল আবহাওয়া অধিদফতর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দেশের আকাশ থেকে বিদায় নিতে চলেছে পশ্চিম মৌসুমি বায়ু। এর মধ্য দিয়েই শেষ হতে যাচ্ছে চলতি বছরের দীর্ঘস্থায়ী বর্ষার অধ্যায়। ইতিমধ্যে ভোরবেলার ঘাসে শিশিরবিন্দুর ঝিকিমিকি জানান দিচ্ছে—শীতের আগমনী বার্তা।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, অক্টোবরের শুরুতেই তারা তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, চলতি সময়ে দেশে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যার মধ্যে ১ থেকে ২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে বাংলাদেশ থেকে সরে যাবে। এই সময় সারাদেশে ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র বজ্রসহ বৃষ্টি এবং ৪ থেকে ৮ দিন হালকা বা মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমলেও তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ও নদী অববাহিকায় ঘন বা মাঝারি কুয়াশা পড়তে পারে।

ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
৩০০ বার পড়া হয়েছে