ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক

আসিফ আকবরের কনিষ্ঠ পুত্রের বিয়ে সম্পন্ন, জানুন কনের পরিচয়

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই এ সুখবর জানান তিনি। একই সঙ্গে পরিবারের ঘনিষ্ঠ কিছু মুহূর্তের ছবিও শেয়ার করেন, যা দেখে নেটিজেনরা নবদম্পতির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে আসিফ আকবর জানান, তার কনিষ্ঠ পুত্র রুদ্রের স্ত্রী হয়েছেন লামিয়া তানজিম শ্রেয়সী। তিনি বাদল শাহরিয়ারের কন্যা। নতুন জীবনে পা রাখা এই দম্পতির জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি এবং তাদের দাম্পত্য জীবন যেন সুখী ও সুন্দর হয়—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, তিন বছর আগে আসিফ আকবরের বড় ছেলে শাফকাত আসিফ রণরের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে রণর কানাডার টরন্টোতে একটি ব্যাংকে সাইবার সিকিউরিটি বিভাগে কর্মরত। ছুটি না পাওয়ায় তিনি ছোট ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকতে পারেননি। একই কারণে পরীক্ষার ব্যস্ততায় তার স্ত্রী ইসমাত শেহরীন ঈশিতাও টরন্টোতেই অবস্থান করছেন। তাদের অনুপস্থিতি পরিবারে বেশ অনুভূত হয়েছে বলেও জানান এই গায়ক।

সবশেষে সবার প্রতি শুভকামনা জানিয়ে আসিফ আকবর লেখেন, সবাই যেন ভালো, সুস্থ ও সুন্দর থাকেন—ভালোবাসা অবিরাম।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
১০৬ বার পড়া হয়েছে