ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ইউক্রেনে আরও ২টি এলাকা দখলের দাবি রাশিয়ার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইউক্রেনে আরও ২টি এলাকা দখলের দাবি রাশিয়ার।

ইউক্রেনের আরও দুটি বসতি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রাশিয়া। শনিবার (৩ নভেম্বর) ইউক্রেনের পূর্ব খারকিভ এবং দোনেৎস্ক অঞ্চলের বসতি দুটির নিয়ন্ত্রণ নেয়ার দাবি জানিয়েছে মস্কো। খবর আল জাজিরার।

শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার বাহিনী খারকিভ অঞ্চলের পারশোত্রাভনেভ এবং দোনেৎস্ক অঞ্চলের কুরাখিভকা বসতি দখল করেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ সময় রুশ বাহিনী ইউক্রেন সেনাবাহিনীর বিপুল পরিমান অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস ও জব্দ করেছে।
 
মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিশেষ সামরিক অভিযানের শুরু থেকে ইউক্রেনের মোট ৬৪৭টি বিমান, ২৮৩টি হেলিকপ্টার, ৩৫,১৬৯টি ড্রোন এবং ৫৮ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। 
 
এছাড়া ইউক্রেনের ১৯,০২৩টি ট্যাংক এবং অন্যান্য সাঁজোয়া যুদ্ধযান, ১,৪৮৪টি রকেট লঞ্চার ধ্বংস করা হয়েছে। 
 
 ফিল্ড আর্টিলারি এবং মর্টার বন্দুক ১৭,১৭৬টি এবং  বিশেষ সামরিক যান ২৭,৯৩০টি ধ্বংসের দাবি করেছে রাশিয়া। 
 
এদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষ রাশিয়ার এই দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। চলমান সংঘর্ষের কারণে দাবির বিষয়ে স্বাধীনভাবে তদন্ত করাটা কঠিন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। 
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৯:২০ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
১৭২ বার পড়া হয়েছে