ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ইনকিলাব মঞ্চের ৭ দিনের আলটিমেটাম, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের ৭ দিনের আলটিমেটাম, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি।

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবি আদায়ে সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। এর মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া না হলে ২৯ ডিসেম্বর সচিবালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালনেরও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

রোববার (২২ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নতুন এ কর্মসূচি ঘোষণা করে কাকরাইল মসজিদ মোড় থেকে অবস্থান তুলে নেন সংগঠনটির নেতাকর্মীরা।

এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধির কাছে দাবির কাগজ তুলে দেন ইনকিলাব মঞ্চের নেতারা।

পরে সংগঠনটির মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার পাঠানো প্রতিনিধির কাছে আমাদের দাবি তুলে ধরেছি। তিনি আমাদের আশ্বস্ত করেন, দাবির বিষয়ে প্রধান উদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা বর্তমান সরকারকে ৭ দিন সময় দিচ্ছি। এর মধ্যে আমাদের তিন দফা দাবি আদায়ে ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী ২৯ ডিসেম্বর দুপুর ১টায় আমরা সচিবালয় ঘেরাও অবস্থান কর্মসূচি পালন করব।’

ইনকিলাব মঞ্চের ৩ দফা দাবি হলো:

১. গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে।

২. সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্তহত্যা থেকে দেশপ্রেমিক ছাত্র-জনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।

৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সব জুলাই যোদ্ধার জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১২:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
১৪২ বার পড়া হয়েছে