ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার মানহানি মামলা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার মানহানি মামলা।

মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক ইনকিলাবের বিরুদ্ধে ৫০০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছে নোমান গ্রুপ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকার ৫ম যুগ্ম জেলা জজ আদালতে নোমান গ্রুপের ব্যবস্থাপক প্রশাসন মুরাদুল ইসলাম এ মামলা দায়ের করেন।

মামলায় দৈনিক ইনকিলাবের সম্পাদক এ. এম. বাহাউদ্দীন এবং বিশেষ প্রতিবেদক সাইদ আহমেদকে বিবাদী করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী তৌফিকুল ইসলাম খান এসব তথ্য জানিয়েছেন।
 
তিনি বলেন নোমান গ্রুপ, সম্মানিত চেয়ারম্যান এবং পরিচালকদের বিরুদ্ধে বিগত ২০২২ সালের ৪ ডিসেম্বর, ২০২২ সালের ২১ ডিসেম্বর ও ২০২৪ সালের ২৭ অক্টোবর উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইনকিলাব।
 
ওই প্রতিবেদনে নোমান গ্রুপের বিরুদ্ধে বন্ডের কাঁচামাল খোলাবাজারে বিক্রি করে শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, অবৈধভাবে ব্যাংক ঋণ নিয়ে আত্মসাৎ, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকদের দেশ থেকে পলায়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্থের যোগান দেয়াসহ আরও ভিত্তিহীন, মিথ্যা, মানহানিকর অভিযোগ আনা হয়।
 
আইনজীবী আরও বলেন, দীর্ঘদিন ধরে উদ্দেশ্যপ্রণোদিত এসব অভিযোগ তুলে ধারাবাহিকভাবে নোমান গ্রপের বিরুদ্ধে মানহানিকর প্রতিবেদন করে যাচ্ছে ইনকিলাব।  এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি ও আইনি নোটিশ দেয়ার পরও ভুল স্বীকার করেনি দৈনিকটি। ফলে নিজস্ব সুনাম রক্ষার্থে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে নোমান গ্রুপ।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
১৫৭ বার পড়া হয়েছে