ঢাকা ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৯২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ হারের পর বাংলাদেশ শিবিরে এলো দুঃসংবাদ। ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম। কিপিং করার সময় আঙ্গুলে চোট পেয়েছে এই উইকেট রক্ষক ব্যাটার। খেলতে পারবেন না আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

শারজাহতে আফগানদের বিপক্ষে সিরিজের ১ম ওয়ানডেতে ৭ নম্বরে ব্যাটিং করতে গিয়ে মাত্র ১ রান করে আউট হয়েছেন মুশফিকুর রহিম। তবে বৃহস্পতিবার জানা গেলো কেন এত দেরিতে মাঠে নেমেছিলেন তিনি। আফগানদের ব্যাটিং করার শেষ দিকে আঙ্গুলে চোট পান এই অভিজ্ঞ। আঘাতের কারণে মিডল অর্ডারে নামতে পারেননি মুশফিক।

চোটের গভীরতা বুঝতে করা হয়েছে ডাক্তারি পরীক্ষা। তবে এখনও রিপোর্ট পায়নি বিসিবি। কিন্তু প্রাথমিক চিকিৎসার পরই নিশ্চিত হয়েছে মুশফিক  মিস করবে পরের ম্যাচ। শঙ্কাটা আরও বাড়ছে সিরিজের শেষ ম্যাচেও হয়তো মিলবে না মুশফিকের সার্ভিস।

উল্লেখ্য, আগামী শনিবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
১৫৬ বার পড়া হয়েছে