ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ইবিতে ক্যাম্পাসে উত্তেজনা, ছাত্রলীগ নেতা পুলিশের হাতে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুলিশের হাতে তুলে দেয়।

রোববার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে থেকে অর্থনীতি বিভাগের ছাত্র হুসাইন তুষারকে আটক করা হয়। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন।

ছাত্রদল নেতারা জানান, তুষার অতীতে ক্যাম্পাসে নানা অনিয়ম ও ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি ছাত্রলীগ পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা।

অন্যদিকে হুসাইন তুষার দাবি করেন, তিনি শুধু মাস্টার্সের ক্লাসে অংশ নিতে এসেছিলেন। এ সময় ছাত্রদল তাকে আটক করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “তাকে শিক্ষার্থীরা ধরে নিয়ে আসে, পরে আমরা নিয়ম অনুযায়ী থানায় সোপর্দ করেছি।”

ইবি থানার ওসি মেহেদী হাসান জানান, আটক ছাত্র বর্তমানে পুলিশের হেফাজতে আছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
১৭৪ বার পড়া হয়েছে