ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

ইমরান হাশমির কারণে স্কুলে যেতে লজ্জা পাচ্ছেন তার ছেলে আয়ান!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি একসময় পরিচিত ছিলেন ‘সিরিয়াল কিসার’ বা ‘কিসিং কিং’ হিসেবে। রোমান্টিক ও ঘনিষ্ঠ দৃশ্যে তার অভিনয় নিয়ে দর্শকের আলোচনা বরাবরই তুঙ্গে থাকে। সম্প্রতি শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ ক্যামিও চরিত্রে দেখা গেছে তাকে। তবে এই উপস্থিতি এবার অভিনেতার নিজের পরিবারেই তৈরি করেছে মজার এক বিব্রতকর পরিস্থিতি।

সিরিজটির এক বিশেষ দৃশ্যে দেখা যায়, অভিনেতা রাঘব জুয়াল ‘ইনটিমেসি ট্রেনিং’ নিতে ইমরান হাশমির কাছে যাচ্ছেন। দৃশ্যটিতে নিজ নামেই হাজির হয়েছেন ইমরান। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে দৃশ্যটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তবে এই ছোট্ট অংশই এখন সমস্যার কারণ হয়েছে ইমরানের ছেলে আয়ান হাশমির জন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান জানান, আয়ান স্কুলে গিয়ে এখন বন্ধুবান্ধবদের খোঁচায় পড়ছে।

ইমরান বলেন, “আয়ান স্কুলে গিয়ে এখন সবাই থেকে শুনছে— কেন সে ‘ইনটিমেসি কোচ’ হচ্ছে না! ও বলে, ‘তুমি আমার জন্য স্কুলের সব কিছু নষ্ট করে দিয়েছ।’ এখন এটা ওদের নিয়মিত রসিকতার বিষয় হয়ে গেছে।”

যদিও অভিনেতা এসব বিষয় হাস্যরসের সঙ্গেই নিচ্ছেন, তবু তিনি স্বীকার করেছেন, ছেলে বিষয়টি নিয়ে একটু অস্বস্তিতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫১:৪২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
৯৯ বার পড়া হয়েছে