ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বাস্থ্যমন্ত্রী বললেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির দাবিতে দাঁড়ানো উচিত Logo নাফ নদী থেকে ১৩ জেলে আটক করেছে আরাকান আর্মি Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল

ইরান পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করার আহ্বান রাহুল গান্ধির

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাত দিন দিন আরও তীব্র হয়ে উঠছে। হামলা ও পাল্টা হামলার ধারাবাহিকতায় গোটা অঞ্চল অস্থির হয়ে পড়েছে, যার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরও আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে।

এই প্রেক্ষাপটে ভারতের অবস্থান স্পষ্ট করার দাবি তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি বলেছেন, নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ থাকলেও কোনো দেশের সার্বভৌমত্ব ভঙ্গ করে সামরিক অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, লোকসভার বিরোধীদলীয় নেতা হিসেবে রাহুল গান্ধি একতরফা সামরিক হামলার পাশাপাশি পাল্টা হামলাকেও নিন্দা করেন। তার মতে, এসব পদক্ষেপ সংঘাতের পরিধি আরও বাড়িয়ে দেয়।

রাহুল গান্ধি আরও বলেন, সহিংসতার জবাবে সহিংসতা কখনো শান্তি আনে না। সংলাপ, সংযম এবং কূটনৈতিক উদ্যোগই টেকসই সমাধানের পথ। আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের প্রশ্নে ভারতের নৈতিক অবস্থান সুস্পষ্ট হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি স্মরণ করিয়ে দেন, ভারতের পররাষ্ট্রনীতি বরাবরই সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। বর্তমান সংকটেও সেই নীতির ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে স্পষ্ট অবস্থান প্রত্যাশা করেন রাহুল গান্ধি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
২৮ বার পড়া হয়েছে