ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরমুজ প্রণালি সচল রাখতে সর্বোচ্চ উদ্যোগের আশ্বাস স্টারমারের Logo ২০ এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে Logo রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র Logo কাউন্সিলের পর অবসরের ইঙ্গিত, মহাসচিব পদে পরিবর্তনের কথা জানালেন মির্জা ফখরুল Logo তেলের লাইনে ফেলে যাওয়া মোটরসাইকেল, ১২ দিনেও মেলেনি মালিকের সন্ধান Logo আর্থিক সম্পদ রক্ষায় জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান, পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী

নাফ নদী থেকে ১৩ জেলে আটক করেছে আরাকান আর্মি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

টেকনাফের নাফ নদী থেকে মাছ ধরার সময় ৩টি ট্রলারসহ ১৩ জেলেকে আটক করেছে আরাকান আর্মি। শনিবার (২৮ মার্চ) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ শিকার করার সময় তাদের ধরে নেয়া হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন: মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আম্মদ (৩৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন, মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. মলা কালু মিয়া (৫৫), মো. আবু তাহের (৪০), মো. আবদুল খালেক ও মো. জাবের মিয়া (২৪)। তাদের সকলের বাড়ি শাহপরীর দ্বীপের মাঝের পাড়া ও ডাংঙ্গর পাড়া গ্রামে।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান নিশ্চিত করেছেন, মিয়ানমারের জলসীমায় ঢুকে অবৈধভাবে মাছ ধরার কারণে তাদের আটক করা হয়েছে। আটক জেলেগুলোকে ফিরিয়ে আনার জন্য বিজিবি ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে।

উল্লেখ্য, গত দেড় বছরে অন্তত চার শতাধিক জেলেকে বিভিন্ন সময়ে আরাকান আর্মি সীমানা লঙ্ঘনের অভিযোগে আটক করেছে। এর মধ্যে প্রায় আড়াই শতাধিক জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। সর্বশেষ ১৬ ফেব্রুয়ারি ৭৩ জেলে ফিরিয়ে আনা হয়। বর্তমানে আরও ১৭২ জন জেলে রাখাইন রাজ্যের কারাগারে আটক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
২৪ বার পড়া হয়েছে