ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

ইলিয়াস, তৌহিদ, মুন্নার মতো পরিণতি আর দেখতে চাই না: মির্জা ফখরুল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইলিয়াস, তৌহিদ, মুন্নার মতো পরিণতি আর দেখতে চাই না: মির্জা ফখরুল।

মানুষ আর বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না, কুমিল্লার ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেই আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বিএনপি নেতা ইলিয়াস, রাজধানীর উত্তরায় নিহত ছাত্রদল নেতা মুন্না এবং যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মতো ঘটনার আর পুনরাবৃত্তি বিএনপি চায় না বলে জানান তিনি।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমনটাই জানান তিনি। এ সময় তিনি বলেন, যারা দখলদারিত্ব করবে তারা দল ও দেশের শত্রু। আওয়ামী লীগ হলেই তার কাছে গিয়ে মাস্তানি করা যাবে না। এটা বন্ধ করতে হবে।

তিনি বলেন, নির্বাচনে জনগণের ভালোবাসা অর্জন না করলে দেশ পরিচালনা করতে পারবে না বিএনপি। সরকারকে নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করতে হবে। এসময় মহাসচিব ছাত্রদের নতুন দল গঠনে স্বাগত জানিয়ে বলেন, সরকারে থেকে দল করলে মানুষ তা মেনে নেবে না। অযথা সংঘাতমূলক কোন কথা রাজনীতিতে আনতেও নিষেধ করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র ও নির্বাচনের জন্য কাজ করতে হবে। ঐক্যকে অনেকে ভাঙার চেষ্টা চলছে তাই আওয়ামী লীগের কাউকে দলে নেয়া যাবে না।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
১৩৮ বার পড়া হয়েছে