ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেফতারের বিষয়ে যা বললেন প্রেস সচিব

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেফতারের বিষয়ে যা বললেন প্রেস সচিব।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে।

সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে চিন্ময় দাসকে কেন গ্রেফতার করা হয়েছে, জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘চিন্ময় দাস আটক হয়েছেন বলে আমরা জানি। ওনার নামে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। এ বিষয়ে ডিএমপি কমিশনার আপনাদের (সাংবাদিক) জানাবেন।’

যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পুলিশের ভূমিকা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো অ্যালার্ট ছিল। কিন্তু পাবলিক এক্সপেকটেশনের কারণে আমরা আগের অবস্থান থেকে সরে এসেছি। পুলিশ লাঠিচার্জ করুক, এটাও সরকার দেখতে চায় না।’

প্রেস সচিব বলেন, ‘আমরা মনিটরিং করছিলাম। সকালে একটা বাধাও দেয়া হয়েছিল। কিন্তু আগের মতো ড্রিল বা দমানোর মতো পদক্ষেপ পুলিশ নেয়নি। যে ঘটনা ঘটেছে, সেটা অনাকাঙ্ক্ষিত।’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকের মধ্যে বিপ্লবী মনোভাব বিরাজ করছে। আমরা সেগুলো ইতিবাচকভাবে কাজে লাগানোর জন্য আহ্বান জানাব। রাজনৈতিক দলগুলোর এখানে ভূমিকা রাখার জায়গা আছে।’

পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘যথাযথ ব্যবস্থা নিতে পুলিশের দুর্বলতা ছিল। পুলিশ একটি পুনর্গঠনের প্রক্রিয়ার মধ্যে আছে। পুলিশ আগের ভূমিকা নিলে আরও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত।’ 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
১৭৪ বার পড়া হয়েছে