ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত Logo  নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়া নিয়ে জল্পনা বাড়ছে, নেপথ্যে কয়েকটি কারণ

ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনী জোটে যুক্ত না হয়ে ইসলামী আন্দোলনের আলাদাভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এই ইস্যু সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ধৈর্যের পরীক্ষা সবচেয়ে কঠিন পরীক্ষা এবং সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তাওফিক দানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। পাশাপাশি তিনি পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান এবং বলেন, এতে আল্লাহ তায়ালাও সম্মান বাড়িয়ে দেবেন।
স্ট্যাটাসে কোনো দলের নাম উল্লেখ না থাকলেও রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়ে জোট গঠনের বিষয়টি নিয়েই এই বার্তা দিয়েছেন তিনি।
এর আগে একই দিন বিকেলে ইসলামী আন্দোলনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়। সেখানে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, জামায়াত ইসলামের মূল আদর্শ থেকে সরে এসেছে বলেই ইসলামী আন্দোলন জোটে না থেকে এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, জামায়াত ক্ষমতায় গেলে শরীয়াহ আইন বাস্তবায়ন করবে না—এমন বক্তব্য সম্প্রতি প্রচারিত হয়েছে, যা তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। পাশাপাশি অভিযোগ করা হয়, জামায়াতের আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় সরকার গঠনের আলোচনা করছেন, যা সমঝোতার নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দেয়।
এ সময় জানানো হয়, একটি মন্তব্যের কারণে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম নিজেকে অপমানিত মনে করেছেন এবং বিষয়টি স্পষ্ট করাও হয়।
গাজী আতাউর রহমান আরও জানান, গত ৯ ডিসেম্বর জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের মধ্যে একটি বৈঠক হয়। ওই আলোচনায় একটি জরিপের প্রসঙ্গ টেনে ইসলামী আন্দোলনের ভোটপ্রাপ্তি নিয়ে মন্তব্য করা হয়, যা চরমোনাই পীরের প্রতি সরাসরি অসম্মান হিসেবে বিবেচিত হয়। ওই ঘটনার পর থেকেই ইসলামী আন্দোলন ভিন্ন পথের কথা ভাবতে শুরু করে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
৬৬ বার পড়া হয়েছে