ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

উত্তরায় আবাসিক ভবনের অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ছয়

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় একটি আবাসিক ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগুনের ঘটনায় এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া জীবিত উদ্ধার হওয়া অন্তত ১০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মধ্যে তিন জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন—কাজী ফজলে রাব্বি (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের দুই বছর বয়সী ছেলে কাজী ফাইয়াজ রিশান।

নিহত আফরোজার মামাতো ভাই মো. আবু সাইদ জানান, ফজলে রাব্বির বাড়ি কুমিল্লা সদর উপজেলার নানুয়া দিঘিরপাড় এলাকায়। তিনি এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্মরত ছিলেন। তার স্ত্রী আফরোজা আক্তার স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করতেন। তাদের দুই সন্তান—ফাইয়াজ ও রাফসান।

তিনি আরও জানান, স্বামী-স্ত্রী দুজনই চাকরিজীবী হওয়ায় সন্তানরা সাধারণত উত্তরায় নানির বাসায় থাকত। শুক্রবার অফিস বন্ধ থাকায় আগের রাতে ছোট ছেলেকে নানির বাসা থেকে মায়ের বাসায় নিয়ে আসা হয়। সকালে আগুনের খবর পেয়ে স্বজনরা হাসপাতালে এসে একে একে তাদের মৃত্যুর বিষয়টি জানতে পারেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার চার মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং সকাল ৭টা ৫৮ মিনিটে সেখানে পৌঁছে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং প্রায় দুই ঘণ্টা পর সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
৫৫ বার পড়া হয়েছে