ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

উসকানিতে সাড়া না দেয়ার আহ্বান উপদেষ্টা আসিফের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

উসকানিতে সাড়া না দেয়ার আহ্বান উপদেষ্টা আসিফের।

চিন্ময় কৃষ্ণ দাশকে মুক্তির দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর সরকার পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় ছাত্র-জনতাকে কোনো ধরনের উসকানিতে সাড়া না দেয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসের বিরুদ্ধে সরকারই যথাযথ ব্যবস্থা নেবে। সকলকে ধৈর্য ধারণ করার এবং কোনো প্রকার উসকানিতে সাড়া না দেয়ার আহ্বান রইলো।
 
এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম আদালত এলাকায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে সাইফুল ইসলাম নামে সরকার পক্ষের এক আইনজীবীকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 
 
হামলার আহত ৬-৭ জন হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
১৭১ বার পড়া হয়েছে