ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

এইচএসসির ফল প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে, ঘোষণা আসছে শিগগিরই

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। জানা গেছে, খাতা মূল্যায়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, আর ফলাফল প্রকাশ করা হবে ১৮ অক্টোবরের আগেই।

মঙ্গলবার (৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি জানান, দেশের সব বোর্ডের খাতা দেখা শেষ হয়েছে এবং বর্তমানে ফলাফল তৈরির কারিগরি কাজ চলছে। সময়মতো ফল প্রকাশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
অধ্যাপক কামাল উদ্দিন বলেন, “১৮ অক্টোবর পরীক্ষার ৬০ দিন পূর্ণ হবে। আমরা তার আগেই ফল প্রকাশ করতে চাই। তবে এখনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি, সিদ্ধান্ত হলে জানানো হবে।”

উল্লেখ্য, এ বছর এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৯ আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। পাবলিক পরীক্ষা আইনে বলা আছে, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করতে হয়।

প্রথম রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন, যা শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। তবে কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ায় পরবর্তীতে নতুন সূচিতে পরীক্ষা শেষ হয় কিছুটা দেরিতে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন, আর ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ডভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা:

ঢাকা: ২ লাখ ৯১ হাজার ২৪১

রাজশাহী: ১ লাখ ৩৩ হাজার ২৪২

কুমিল্লা: ১ লাখ ১ হাজার ৭৫০

যশোর: ১ লাখ ১৬ হাজার ৩১৭

চট্টগ্রাম: ১ লাখ ৩৫ হাজার

বরিশাল: ৬১ হাজার ২৫

সিলেট: ৬৯ হাজার ৬৮৩

দিনাজপুর: ১ লাখ ৩ হাজার ৮৩২

ময়মনসিংহ: ৭৮ হাজার ২৭৩

এ ছাড়া, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৮৬ হাজার ১০২ জন আলিম পরীক্ষার্থী এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন পরীক্ষার্থী অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
৭৬ বার পড়া হয়েছে