ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

এবার নাচ গান হাসি ঠাট্টা আর মূর্খের সংসদ হবে না: জামায়াত আমির

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

এবার নাচ গান হাসি ঠাট্টা আর মূর্খের সংসদ হবে না: জামায়াত আমির

জামায়াতে ইসলামী বাংলাদেশ সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে, তাই এবার যোগ্য সংসদ তৈরি হবে বলে মনে করেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘এবার আর নাচ, গান, হাসি, ঠাট্টা আর মূর্খের সংসদ হবে না।’

শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে নাটোর শহরের বিভিন্ন পেশার মানুষের সাথে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘বিগত ১৫ বছরে আওয়ামী লীগ পৌনে দুই কোটি ভুয়া ভোটার তৈরি করেছে। এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় সংস্কার শেষ করতে হবে। এই সংস্কার যেন কোনো ষড়যন্ত্রের কাছে হারিয়ে না যায়।’
 
আগামীতে একটি আদর্শভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা দরকার বলেও উল্লেখ করেন তিনি।
 
নাটোর জেলা আমির ড. মীর নূরুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
১৪২ বার পড়া হয়েছে