ঢাকা ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

ওষুধের বোতলে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ওষুধের বোতলে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা!

চাঁদপুরে পুলিশের অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে চাঁদপুর লঞ্চ টার্মিনাল এলাকায় সদর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। ইয়াবাসহ আটক সুমন ও সুমন মিয়ার বাড়ি চাঁদপুরে এবং আল আমিনের বাড়ি পিরোজপুরে।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ইয়াবার চালান নিয়ে চাঁদপুর হয়ে লঞ্চযোগে অন্যত্র যাচ্ছিল এই ৩ মাদক কারবারি।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, ইয়াবাগুলো ওষুধের বোতলে ভরে বিশেষভাবে প্যাকেজজাত করা হয়। যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা হয়। কিন্তু লঞ্চে উঠার আগেই তাদের এমন অভিনব কৌশল ধরা পড়ে।

এদিকে, ইয়াবাসহ আটক ওই ৩ মাদক কারবারির বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
১৬৪ বার পড়া হয়েছে