ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo যুদ্ধের প্রভাবে ডিউকস বল সংকট, সীমিত সরবরাহে শুরু হচ্ছে ইংল্যান্ডের মৌসুম Logo দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর Logo ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে রহস্যময় ড্রোন, নিরাপত্তা জোরদার Logo  ঈদ উপলক্ষে বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা মোদির Logo  অশ্লীল গানের অভিযোগে আইনি নোটিস পেলেন নোরা, সঞ্জয় ও বাদশা Logo  স্বর্ণের দামে আবার বড় পতন, ৬ ঘণ্টার ব্যবধানে ভরিতে কমলো ৭৬৯৮ টাকা Logo চাঁদ না দেখায় সৌদি আরবে ঈদ শুক্রবার Logo গার্দিওলার মতে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ লিভারপুল, রিয়াল নয় Logo তেলের দাম অপরিবর্তিত, সংকট মোকাবিলায় সরকারের কার্যকারিতা প্রশংসিত: মির্জা ফখরুল Logo ঈদের দিন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে থাকবেন প্রধানমন্ত্রী

ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে সংকট, সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক। চিকিৎসকদের মতে, তার ক্ষেত্রে পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত হচ্ছে। এ সময় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে, যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়নি।

বিভিন্ন সূত্রের মাধ্যমে যমুনা টেলিভিশন হাদির শারীরিক অবস্থার খোঁজ নেয়। জানা যায়, এ ধরনের জটিল রোগীর ক্ষেত্রে এই সময়ের চিকিৎসা শরীর কীভাবে সাড়া দেয়, সেটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

হাদির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড শুক্রবার সকালে তাকে পরীক্ষা করে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, তার অবস্থা এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। একই তথ্য চিকিৎসকরা হাদির ভাইকেও জানিয়েছেন।

হাদির শারীরিক অবস্থা সম্পর্কে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও বক্তব্য দেন। তিনিও জানান, পরিস্থিতি এখনো সংকটপূর্ণ এবং সবার কাছে হাদির সুস্থতার জন্য দোয়া চান।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় চলন্ত অবস্থায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত হাদিকে গুলি করে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক অস্ত্রোপচারের পর রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
৬৫ বার পড়া হয়েছে