ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

টেকনাফে মুরগির খামারে অভিযান, ৫ লাখ ইয়াবা উদ্ধার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি মুরগির খামার থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার পরিমাণ প্রায় ৫ লাখ পিস, যার বাজারমূল্য আনুমানিক ১৫ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে বড় ধরনের মাদক চালান আসার গোপন তথ্যের ভিত্তিতে ওই খামারে অভিযান চালানো হয়। তল্লাশির সময় খামারের একটি ছোট কক্ষে খাটের নিচে লুকানো অবস্থায় দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে দেখা যায়, সেখানে ৫০টি প্যাকেটে মোট ৫ লাখ ইয়াবা রাখা ছিল।
এ ঘটনায় খামার মালিক নুরুল হোসাইন (৩২)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
২৩ বার পড়া হয়েছে