ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

কলকাতায় ১৮ সিনেমার ঘোষণা, মধ্যমনি শাকিব!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

কলকাতায় ১৮ সিনেমার ঘোষণা, মধ্যমনি শাকিব!

কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ থেকে ২০২৫ সালের জন্য ১৮টি সিনেমা নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। জমকালো আয়োজনের মধ্যে সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কলকাতার তাজ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ওপার বাংলার নামী শিল্পী ও পরিচালকরা।

পশ্চিমবঙ্গের শিল্পীদের মধ্যে ছিলেন আবির, অঙ্কুশ, শ্বাশ্বত, জিতু, অনির্বাণ, ঋত্বিক,ঋতুপর্ণা, শ্রাবন্তী, দর্শনা। পায়েলদের মতো প্রথমসারির তারকা। আরও ছিলেন সৃজিত মুখার্জি, শিবুপ্রসাদ, জয়দীপ মুখার্জির মতো নির্মাতারা।

এতসব তারকাদের ভীড়ে মধ্যমনি হয়েছিলেন ঢাকাই মেগাস্টার শাকিব খান। এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্কের কারণে মুম্বাইয়ের ‘বরবাদ’ ছবির শুটিং থেকে এক রাতের জন্য কলকাতা আসেন তিনি। অনুষ্ঠানে উপস্থাপক মীর মঞ্চে শাকিবকে বাংলাদেশিদের গর্ব মেগাস্টার সম্মোধন করে ডেকে নেন।

তখন শাকিব মঞ্চে গিয়ে তার মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’ ছবি নিয়ে বলেন, আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ ইন্ডিয়াসহ বিশ্বের ২০টির বেশি দেশে ‘দরদ’ মুক্তি পাচ্ছে। এটি অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সাথে সাথে সবার ভালোবাসায় এক ঘন্টায় ট্রেন্ডিংয়ে এসেছে। যা আমাকে অভিভূত করেছে।

মঞ্চে দাঁড়িয়ে শাকিব যৌথ প্রযোজনা নিয়েও আলাপ করেন। তিনি বলেন, যতবারই এখানে (কলকাতা) আসি, কখনো দুই বাংলাকে আলাদা মনে হয় না। আমার কাছে মনে হয়, এখানকার সবাই ওখানে গেলেও একই অনুভব করেন। দুই বাংলায় যৌথ প্রয়াসে সিনেমা নির্মাণ বরাবরই ইতিবাচক। এতে দুই ইন্ডাস্ট্রিই সমৃদ্ধ হয়।

এদিকে, সেখানকার ১৮টি সিনেমার মধ্যে শাকিবের ছবি থাকছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে সূত্র জানাচ্ছে, প্রাথমিক আলাপ হয়েছে। আগামীতে বড় আয়োজন করে জানানো হবে এসকে মুভিজের সঙ্গে শাকিবের নতুন কাজের খবর।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
১৫৭ বার পড়া হয়েছে