ঢাকা ০২:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল Logo দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ার ঘটনায় তদন্তে ৬ সদস্যের কমিটি Logo মার্কিন প্রস্তাবে সাড়া না দিলে বড় হামলার হুঁশিয়ারি, নিজেদের শর্তে অনড় ইরান Logo নেইমার ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না, মন্তব্য এমবাপ্পের Logo চট্টলা এক্সপ্রেসে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo পদ্মায় বাসডুবি: উদ্ধার হলো ২৫ জনের মরদেহ, তদন্তে কমিটি

কুমিল্লায় চেকপোস্টে যুবক আটক, তথ্যের সূত্রে আদালতের এপিপির বাসা থেকে বিদেশি পিস্তল উদ্ধার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

কুমিল্লা শহরের টমছম ব্রিজ এলাকায় নিয়মিত ছিনতাই ও চুরিবিরোধী চেকপোস্ট পরিচালনার সময় এক যুবকের কাছ থেকে চাকু ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে গিয়ে একটি বাসা থেকে বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও আরও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে কুমিল্লা জজকোর্টের সহকারী জেনারেল প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কে আই এম মাসুদুল হক মাসুমকে গ্রেফতার করা হয়েছে।
অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম। পুলিশের প্রাথমিক অভিযানে প্রথমে গ্রেফতার করা হয় কুমিল্লার ধর্মপুর এলাকার বাসিন্দা মো. আরিফুর রহমানকে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে কোতোয়ালী থানাধীন ইপিজেড ফাঁড়ির একটি টিম টমছম ব্রিজ এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় হেঁটে আসা আরিফ নামের এক যুবককে সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে একটি চাকু ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়।
পরে আরিফকে জিজ্ঞাসাবাদ করা হলে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়, যা থেকে আরও অস্ত্রের সন্ধান মেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সদর দক্ষিণ থানা ও ইপিজেড ফাঁড়ির যৌথ পুলিশ টিম কুমিল্লা ইবনে তাহমিয়া স্কুলের পূর্ব পাশে অবস্থিত চারতলা ভবনের নিচতলায় অ্যাডভোকেট মাসুমের বাসায় অভিযান চালায়।
অভিযানকালে বাসার বেডরুম থেকে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং পৃথক আরেকটি ম্যাগাজিন উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
৭৩ বার পড়া হয়েছে