ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

ক্লাব মালিকানা নিয়ে মাঠে ফেরার পরিকল্পনায় দানি আলভেস

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দানি আলভেস আবারও ফুটবলের আলোচনায়। যৌন নিপীড়ন মামলায় দণ্ডিত হয়ে কারাবাসের পর জামিনে মুক্তি পাওয়া ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার এবার নতুন পথে ফিরতে চান। আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ইএসপিএনের তথ্য অনুযায়ী, পর্তুগালের একটি ক্লাব কেনার দ্বারপ্রান্তে রয়েছেন আলভেস, পাশাপাশি সেখানে খেলোয়াড় হিসেবেও মাঠে নামার ইচ্ছা তার।

খবরে বলা হয়েছে, পর্তুগালের তৃতীয় স্তরের লিগে খেলা সাও জোয়াও দে ভের ক্লাবটির মালিকানা নিতে যাচ্ছেন ৪২ বছর বয়সী আলভেস। চুক্তি সম্পন্ন হলে তিনি ক্লাবটির প্রধান শেয়ারহোল্ডার হবেন। শুধু মালিক হিসেবেই নয়, আগামী মৌসুমের বাকি সময়টুকু খেলতে ছয় মাসের জন্য নিজেকে খেলোয়াড় হিসেবে নিবন্ধনের পরিকল্পনাও রয়েছে তার। বর্তমানে ক্লাবটি লিগ টেবিলের নবম অবস্থানে আছে।

বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজির মতো ইউরোপের শীর্ষ ক্লাবে খেলা এই ডিফেন্ডার ২০২৩ সালের জানুয়ারির পর থেকে আর প্রতিযোগিতামূলক ফুটবলে দেখা যায়নি। ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইট ক্লাবে এক নারীকে যৌন নিপীড়নের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সাজা কার্যকর হওয়ার পরের মাসেই তিনি জামিনে মুক্তি পান।

চলতি বছরের মার্চে মামলার সাক্ষ্য ও তথ্যের মধ্যে অসামঞ্জস্যের কথা উল্লেখ করে স্পেনের কাতালুনিয়া হাই কোর্ট আলভেসের সাজা বাতিল করে। সেই সিদ্ধান্তের পরই ফুটবলে নতুনভাবে ফেরার পরিকল্পনা সামনে আনলেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
১১০ বার পড়া হয়েছে