ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক

খালেদা জিয়ার তিন আসনে কারা লড়বেন, জানাল বিএনপি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে খালেদা জিয়ার নির্ধারিত তিনটি আসনে ভোটে অংশ নেবেন দলের বিকল্প প্রার্থীরা। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব নেতা আগে থেকেই ওই আসনগুলোতে বিকল্প হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে প্রার্থী হওয়ার কথা ছিল। তবে শারীরিক অসুস্থতার কারণে বিকল্প হিসেবে ওই তিন আসনে যথাক্রমে রফিকুল আলম মজনু, মোরশেদ আলম ও সৈয়দ জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দেওয়া হয়। তারা সবাই নির্ধারিত সময়ে মনোনয়নপত্রও জমা দেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আইন অনুযায়ী খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া। অন্যদিকে বিকল্প প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ থাকায় তারাই নির্বাচনে অংশ নেবেন। নির্বাচন স্থগিত বা বাতিল করার কোনো আইনগত সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
৬৭ বার পড়া হয়েছে