ঢাকা ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন রুহুল কবির রিজভী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার (২৯ নভেম্বর) হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

রিজভী জানান, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পূর্বের মতোই আছে। কোনো উন্নতি হয়েছে কি না, সে বিষয়ে জানাতে মেডিকেল বোর্ডই আনুষ্ঠানিক ব্রিফিং দেবে। তিনি আরও অনুরোধ করেন—দলের নেতাকর্মীরা হাসপাতালের সামনে জড়ো না হয়ে সরে দাঁড়ান, কারণ এতে অন্য রোগী ও স্বজনদের যাতায়াতে সমস্যার সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন এক ফেসবুক পোস্টে জানান, খালেদা জিয়ার অবস্থার সামান্য উন্নতি হলেই তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এজন্য অত্যাধুনিক প্রযুক্তি-সজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর শারীরিক জটিলতা দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর তিন দিন পর, ২৭ নভেম্বর থেকে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
৬৯ বার পড়া হয়েছে