ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

খেলনা গাড়িতে ১০ হাজার পিস ইয়াবা, নারী আটক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

খেলনা গাড়িতে ১০ হাজার পিস ইয়াবা, নারী আটক।

বরিশালের উজিরপুর থেকে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক পাচারকারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে এ অভিযান করা হয় বলে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির জানিয়েছেন।

আটক শান্তনা আক্তার (২৫) বরিশাল সদর উপজেলার কাগাশুরা হাওলাদার বাড়ির বাসিন্দা মো. সুরুজ হাওলাদারের স্ত্রী। বরিশাল নগরীর পলাশপুর এলাকার ভাড়াটিয়া বাসিন্দা শান্তনা উজিরপুরের দামোদর কাঠি এলাকার মৃত হাসান সরদারের মেয়ে।

ডিবির এসআই কাজী ওবায়দুল কবির বলেন, জুম্মা নামাজের পর উপজেলার দামোদরকাঠি গ্রামের পিত্রালয় থেকে ইয়াবা নিয়ে বরিশাল নগরীর পলাশপুর এলাকার উদ্দেশ্যে রওনা দেয়া শান্তনা আক্তার। গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় অবস্থান নেন তারা। বামরাইল ইউনিয়ন পরিষদের সামনে এসে পৌঁছালে শান্তনাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা খেলনা গাড়ির মধ্যে লুকানো অবস্থায় ৯ হাজার ৯০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
১৫২ বার পড়া হয়েছে