ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

গণঅধিকার পরিষদের মুখপাত্রকে মারধরের প্রতিবাদ জানালো জাতীয় নাগরিক কমিটি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

গণঅধিকার পরিষদের মুখপাত্রকে মারধরের প্রতিবাদ জানালো জাতীয় নাগরিক কমিটি।

কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

রোববার (৫ জানুয়ারি) জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৪ জানুয়ারি) বিকেলে জাতীয় বিপ্লবী পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানে’র দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। জাতীয় নাগরিক কমিটি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এতে বলা হয়, আমরা মনে করি, এ ধরণের হামলা অপরাজনৈতিক তৎপরতারই বহিঃপ্রকাশ। সামাজিক ও রাজনৈতিক পরিসরে বিদ্যমান সব কর্তৃত্ববাদী ব্যবস্থা ও উপাদানকে সমূলে উচ্ছেদ করা না গেলে এ ধরণের সন্ত্রাসবাদিতার নিদর্শন বার বার প্রকাশ হতে থাকবে।
সমাবেশে বর্তমান সংবিধানকে নাকচ করে ফারুক হাসান বলেন, ‘বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে আমরা জুলাই-আগস্টে বিপ্লব করেছি। আর আজকে এই সংবিধানের দোহাই দিয়ে আমাদেরকে হাইকোর্ট দেখানো হয়।’ এ ছাড়াও সমাবেশে তিনি আহতদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে অবহেলার সমালোচনা করেন। জাতীয় নাগরিক বলছে, আমরা মনে করি, এ হামলা পুরনো রাজনৈতিক বন্দোবস্ত এবং ব্যবস্থার তাঁবেদার শক্তির উগ্র আস্ফালন। জাতীয় নাগরিক কমিটি প্রতিষ্ঠার দিন থেকেই প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির সংস্কার এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার কথা বলে আসছে। এতদ্বসত্ত্বেও বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করতে গিয়ে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা অভ্যুত্থান পরবর্তী সময়েও বাধা এবং হামলার শিকার হচ্ছেন।
এ হামলায় জড়িতদের তদন্ত করে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি। একইসঙ্গে তারা বলেন, আমরা ফারুক হাসানের সুস্থতা কামনা করছি। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
১৪৯ বার পড়া হয়েছে