ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

গণপিটুনি দিয়ে যৌথ বাহিনীর কাছে অস্ত্রসহ মাদক ব্যবসায়ীকে হস্তান্তর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

গণপিটুনি দিয়ে যৌথ বাহিনীর কাছে অস্ত্রসহ মাদক ব্যবসায়ীকে হস্তান্তর।

বরগুনায় একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ এক মাদক ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে যৌথ বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে বরগুনার তালতলী উপজেলার পঁচাকোরালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গণপিটুনিতে আহত অস্ত্রধারীর নাম জাকির হাওলাদার (৪০)। তিনি বড়পাড়া গ্রামের মরহুম ময়জুদ্দিন হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির হাওলাদারকে মাদক ব্যবসায় বাধা দেন ছগির হাওলাদার। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছগীর হাওলাদারের পায়ে দুই রাউন্ড গুলি করে জাকির। এ সময়ে স্থানীয়রা জাকিরকে আটক করে গণপিটুনি দিয়ে যৌথবাহিনীর কাছে খবর পাঠায়। পরে যৌথবাহিনী জাকিরকে আটক করে এবং পাঁচ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। আহত দুজনকেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আমতলী তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, স্থানীয়দের কাছে তথ্য পেয়ে যৌথবাহিনী বড়পাড়া এলাকা থেকে জাকির হোসেনকে আটক করে। এ সময় জাকির হোসেনের কাছ থেকে জব্দ করা পিস্তল এবং ৫ রাউন্ড গুলি স্থানীয়রা যৌথবাহিনীর কাছে হস্তান্তর করে। গণপিটুনিতে জাকির আহত হয়েছেন। তাই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
১৫৪ বার পড়া হয়েছে