ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

গণহত্যা মামলার রায় দেখতে ট্রাইব্যুনাল চত্বরে অবস্থান নিয়েছে শহীদ পরিবারের সদস্যরা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ
  1. জুলাই গণহত্যা মামলার রায় ঘোষণার দিন ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা ও গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী–জনতা। শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই জানিয়েছেন, তিনি এ মামলায় সর্বোচ্চ শাস্তি আশা করছেন। পাশাপাশি, রায় ঘোষণার পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দেশের মাটিতেই রায় কার্যকর হবে—এ প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।

    সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টার পরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করার কথা রয়েছে। রায় শোনার জন্য পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে।

    রায়কে ঘিরে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের আশপাশে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছেন।

    এর আগেও, গত বৃহস্পতিবার রায় ঘোষণার তারিখ নির্ধারণের পর সুপ্রিম কোর্ট প্রশাসন সেনা মোতায়েনের জন্য চিঠি পাঠিয়েছিল। সেই সময়ও সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
১০৬ বার পড়া হয়েছে