ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল Logo দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ার ঘটনায় তদন্তে ৬ সদস্যের কমিটি Logo মার্কিন প্রস্তাবে সাড়া না দিলে বড় হামলার হুঁশিয়ারি, নিজেদের শর্তে অনড় ইরান Logo নেইমার ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না, মন্তব্য এমবাপ্পের

গাইবান্ধায় পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা সহ তিনজন আটক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলায় পুলিশের চালানো আলাদা অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট দুই নেতা সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—সাদুল্লাপুর উপজেলার আবু হোসেন মো. নাছিম মণ্ডল (৩০), গোবিন্দগঞ্জ উপজেলার সাজু প্রধান (৩৫) এবং শ্রী গোবিন্দ কুমার গৌতম।

পুলিশ জানায়, রোববার (২৮ ডিসেম্বর) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই হাট এলাকা থেকে সাজু প্রধানকে এবং ফাঁসিতলা বাজার এলাকা থেকে শ্রী গোবিন্দ কুমার গৌতমকে আটক করা হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, পৃথক অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়েছে।

সাজু প্রধান নাকাই ইউনিয়নের শীতল গ্রামের আব্দুল মজিদ প্রধানের ছেলে। তিনি একসময় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং বর্তমানে আবুল খায়ের গ্রুপের সঙ্গে যুক্ত আছেন বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, সোনাতলা এলাকার একটি কলেজের প্রভাষক শ্রী গোবিন্দ কুমার গৌতম লেখালেখিকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের সঙ্গে বিরোধে জড়িয়ে আলোচনায় আসেন। তিনি এর আগে গোবিন্দগঞ্জের আরেক সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হওয়া দুটি মামলায় তিনি মোট ৬ মাস ১০ দিন কারাভোগ করেছেন। রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে, সাদুল্লাপুর উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা পরিচয়ে আবু হোসেন মো. নাছিম মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাদুল্লাপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নাছিমের নাম থাকায় তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। তবে ভুয়া কমিটির কাগজের মাধ্যমে নাছিমকে আটক করা হয়েছে—এমন অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে, নাছিমকে পরিকল্পিতভাবে ছাত্রলীগ নেতা হিসেবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তার স্বজনরা। তাদের বক্তব্য, নাছিম কখনো কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না এবং তার কোনো পদ-পদবিও নেই। শনিবার রাতে পোস্ট অফিস সংলগ্ন নিজ বাসা থেকে তাকে আটক করে সাদুল্লাপুর থানা পুলিশ।

আটক নাছিম সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাজিবাড়ি সন্তোলা গ্রামের মৃত আবদুল মন্নাফ মণ্ডলের ছেলে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
৮২ বার পড়া হয়েছে