ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল Logo দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ার ঘটনায় তদন্তে ৬ সদস্যের কমিটি Logo মার্কিন প্রস্তাবে সাড়া না দিলে বড় হামলার হুঁশিয়ারি, নিজেদের শর্তে অনড় ইরান Logo নেইমার ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না, মন্তব্য এমবাপ্পের Logo চট্টলা এক্সপ্রেসে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo পদ্মায় বাসডুবি: উদ্ধার হলো ২৫ জনের মরদেহ, তদন্তে কমিটি

গাজীপুরে সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার বড়বাড়ি লেক এলাকার পাশে কয়েকটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অভিযানের মাধ্যমে এলাকায় সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা নস্যাৎ হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল ওই এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা বাড়িগুলোকে ঘিরে সন্দেহজনক তৎপরতার তথ্য পাওয়ার পরই সেনাবাহিনী সেখানে অভিযান চালায়।

অভিযান চলাকালে একটি পরিত্যক্ত ঘরের ভেতর থেকে দেশীয় অস্ত্রটি উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা আগেই এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, পরিত্যক্ত বাড়িগুলো দীর্ঘদিন ধরে অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হয়ে আসছিল। সেনাবাহিনীর অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এলাকায় স্থায়ীভাবে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

গাজীপুর আর্মি ক্যাম্প সূত্র জানায়, উদ্ধার হওয়া অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান নিয়মিতভাবেই চলবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
৫৫ বার পড়া হয়েছে