ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

মগবাজারের ঘটনায় নিজেদের অবস্থান জানিয়ে ভিডিও প্রকাশ নবীন ফ্যাশনের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাজধানীর মগবাজারে ‘নবীন ফ্যাশন’ শাখা বন্ধ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চলমান বিতর্কে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে প্রতিষ্ঠানটি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তারা জানিয়েছে, প্রকৃত ঘটনা আড়াল করা সম্ভব নয় এবং সেদিন তারা কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখিয়ে আল্লাহর কাছে নিজেদের মজলুম হিসেবে তুলে ধরেছেন।

অন্যদিকে, এ ঘটনায় ভিন্ন ব্যাখ্যা দিয়েছে বিশাল সেন্টার দোকান মালিক সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সাংবাদিকদের বলেন, নবীন ফ্যাশনের মালিকের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। তার দাবি, কোনো ধরনের জোরপূর্বক দোকান বন্ধের ঘটনা ঘটেনি।

তিনি জানান, ঘটনার দিন একটি আকর্ষণীয় অফার ঘোষণা করা হয়, যেখানে দুটি পণ্য কিনলে অতিরিক্ত পণ্য বিনামূল্যে দেওয়া, যাতায়াত ভাড়া প্রদান এবং মোটরসাইকেল চালকদের জন্য বিশেষ উপহার দেওয়ার কথা বলা হয়। এই প্রচারণা ছড়িয়ে পড়ার পরপরই বিপুল সংখ্যক ক্রেতা ও বাইকার মার্কেটে ভিড় জমায়।

দুপুরের পর থেকেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কয়েকশ’ মোটরসাইকেলসহ অসংখ্য মানুষ একসঙ্গে উপস্থিত হওয়ায় মার্কেট এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয় এবং নিরাপত্তাকর্মী ও উপস্থিত পুলিশ সদস্যরা তা সামাল দিতে হিমশিম খেতে থাকেন।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে সংশ্লিষ্ট দোকানের পক্ষ থেকে কিছু অফার বন্ধের ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিতদের মধ্যে উত্তেজনা বেড়ে যায় এবং অনেকেই জোর করে দোকানে ঢোকার চেষ্টা করেন। এতে আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয় এবং অন্যান্য ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দোকানের কর্মীরা সামনের শাটার বন্ধ করে দেন। পরে কিছু লোক পেছনের দিক দিয়ে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এ ঘটনায় পুরো মার্কেট এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেকেই দ্রুত স্থান ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
৩৮ বার পড়া হয়েছে