ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী Logo হামের চিকিৎসার ব্যয় বেড়ে দিশেহারা পরিবারগুলো Logo এসএসসি পরীক্ষায় আবার চালু হচ্ছে ‘নীরব বহিষ্কার’ পদ্ধতি Logo চিকিৎসার পর পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে Logo দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ Logo জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Logo অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবুও বৈশ্বিক বাস্তবতায় এগোতে হবে: শিক্ষামন্ত্রী

পদ্মায় বাসডুবি: উদ্ধার হলো ২৫ জনের মরদেহ, তদন্তে কমিটি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে ২২টি ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করেছে ডুবুরি দল। নিখোঁজদের খোঁজে নদীতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অনেকেই পানির নিচে আটকে পড়েন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস, পুলিশ, কোস্ট গার্ড, সেনাবাহিনী এবং উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। সম্মিলিতভাবে তারা উদ্ধার অভিযান পরিচালনা করছে।

এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব রেখে পাঁচ সদস্যের এই কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
২৮ বার পড়া হয়েছে