ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

গান গেয়ে আবারও ট্রলের শিকার তাসনিয়া ফারিণ!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ গানের জগতেও পরিচিত হয়ে উঠেছেন। তাহসানের সঙ্গে গান গেয়ে নিজের প্রতিভা বিকশিত করেছেন এই অভিনেত্রী। তবে বিদেশ ভ্রমণে গিয়ে খালি গলায় গান গেয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। আবারও নেটিজেনদের তোপের মুখে পড়তে দেখা গেছে তাকে।

তাসনিয়া ফারিণের গানের প্রতিভার কথাটি অনেকেই হয়তো জানতো না। প্রথমবারের মতো হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে গান গেয়ে চমকে দেন ফারিণ।

তবে তিনি কিন্তু পেশাদার সংগীতশিল্পী না। তবুও তাহসানের সঙ্গে গান গেয়ে দর্শকের মন জয় করে নেন। এরপর সেই গানটি ইউটিউবের ট্রেন্ডিংয়ে চলে আসে।

এবার তাকে একটি ইংলিশ গান ‘জেলাসি’ গাইতে দেখা গেছে তার সামাজিক মাধ্যমে। তবে ততটা আশানুরূপ কিছু করতে পারেননি তিনি।

সম্প্রতি ফেসবুকে গায়ক ল্যাব্রিন্থ-এর ‘জেলাসি’ গানটি ফারিণ গেয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে খোলা চুলে আলো আধারিতে গানটি গাইছেন অভিনেত্রী।

মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘হেতে আবার বিদেশ বেশি যায় তো মনে হয় বিদেশি ডোজ পড়ছে, তাই আজ কাল বাংলা গান ছেড়ে বিদেশি গান গায়, নিজেকে বড় গায়ক মনে করে।’

অন্য একজন লিখেছেন, আমরা বাংলাদেশের মানুষ, ইংরেজি গান বুঝি না। দয়া করে বাংলাতে গান গাইবেন।
 
তাসনিয়া ফারিণ মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ওয়েব ধারাবাহিক ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। একই বছর মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব চলচ্চিত্রে কথা চরিত্রে অভিনয় করেন। ফারিণ কলকাতার চলচ্চিত্র নির্মাতা অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে অভিষেক করেন। তাছাড়া তিনি অসংখ্য নাটকের জন্য দর্শকের কাছে সমাদৃত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
১৪৯ বার পড়া হয়েছে