ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টাকে সেনাপ্রধানের অনুরোধ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চারদিকে ছড়িয়ে পড়া নানা গুজব উপেক্ষা করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বৈঠকে বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা হয়। আইন-শৃঙ্খলা রক্ষায় নিরন্তর অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে একটি সুসংগঠিত কমান্ড কাঠামো এবং সেনা, পুলিশসহ সব বাহিনীর মধ্যে সমন্বয় নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে তিনি জোর দিয়ে উল্লেখ করেন, এই নির্বাচন হবে এমন একটি আয়োজন যেখানে ভোটার উপস্থিতি, নারী ও নতুন ভোটারদের অংশগ্রহণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণতন্ত্র ও আইনের শাসনের পরিবেশ বিশ্বমানের আস্থা অর্জন করবে।

অন্যদিকে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তী সরকারের সঙ্গে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সরকারের সব কর্মসূচি সফল করতে সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি তিনি প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
১৯১ বার পড়া হয়েছে