ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

গুলিবর্ষণে নতুন তথ্য: ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত বাইকের চালক শনাক্তের দাবি দ্য ডিসেন্টের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় গুরুত্বপূর্ণ নতুন তথ্য প্রকাশ করেছে অনুসন্ধানী প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট। তাদের দাবি অনুযায়ী, গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা মোটরসাইকেলের চালককে শনাক্ত করা সম্ভব হয়েছে। ওই ব্যক্তির নাম আলমগীর হোসেন, যার ফেসবুক আইডি ‘মোহাম্মদ আলমগীর শেখ’ নামে পরিচালিত।

দ্য ডিসেন্টের তথ্য অনুযায়ী, আলমগীর হোসেন নিয়মিতভাবে তার ফেসবুক পোস্টের জিওট্যাগে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার ‘সুনিবিড় হাউজিং’-এর নাম ব্যবহার করতেন। তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি এবং ওসমান হাদীর গণসংযোগ কার্যক্রমে তোলা ছবি তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়েছে বলে দাবি করা হয়।

সংস্থাটি জানায়, গত ৫ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকায় অনুষ্ঠিত হাদীর নির্বাচনী প্রচারণায় আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। সেখানে তোলা ছবিতে তার চেহারা স্পষ্টভাবে দেখা যায়। এছাড়া ১২ ডিসেম্বর দুপুরে মতিঝিল এলাকায় হাদীর গণসংযোগ কর্মসূচিতেও কালো পাঞ্জাবি ও মাস্ক পরা এক ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা যায়।

পরবর্তীতে ওই দিনই নয়াপল্টন কালভার্ট রোড এলাকায় একটি মোটরসাইকেল থেকে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলিবর্ষণকারী হিসেবে ফয়সাল করিম মাসুদকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। দ্য ডিসেন্টের বিশ্লেষণ অনুযায়ী, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন কালো পাঞ্জাবি ও কালো মাস্ক পরা এক ব্যক্তি, যার শারীরিক গড়ন, উচ্চতা, গায়ের রং, চুলের কাটিং এবং অন্যান্য বৈশিষ্ট্যের সঙ্গে আলমগীর হোসেনের মিল পাওয়া গেছে।

দ্য ডিসেন্ট আরও জানায়, আলমগীর হোসেনের সঙ্গে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কিছু তথ্যও তারা পেয়েছে, যা যাচাই-বাছাই শেষে পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সূত্র : দ্য ডিসেন্ট

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
৮২ বার পড়া হয়েছে