ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল Logo দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ার ঘটনায় তদন্তে ৬ সদস্যের কমিটি Logo মার্কিন প্রস্তাবে সাড়া না দিলে বড় হামলার হুঁশিয়ারি, নিজেদের শর্তে অনড় ইরান Logo নেইমার ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না, মন্তব্য এমবাপ্পের

চট্টগ্রামে আমির খসরুর মন্তব্য: রায়দিবসে নিরাপত্তার দায়িত্ব রাজনীতির নয়

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী ১৭ নভেম্বর ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়কে কেন্দ্র করে যদি কোনো অস্থিরতা সৃষ্টি হয়—তা নিয়ন্ত্রণের দায়িত্ব কার—সেটি স্পষ্ট করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট’ উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। সেখানে তাকে জানতে চাওয়া হয়—রায় ঘোষণার দিন বিশৃঙ্খলা দেখা দিলে রাজনৈতিক দলের ভূমিকা কী হওয়া উচিত?

এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, কোনো রাজনৈতিক সংগঠনের নয়। তার মতে, এ ধরনের দায়িত্ব রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দেওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছে—তা থেকে সমাজকে বের হয়ে আসতে হবে।

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন আছে, তেমনি আদালতও তার নিজস্ব দায়িত্ব পালন করবে। বিচার বিভাগের ওপরই রায় প্রদানের দায়িত্ব ন্যস্ত, এবং সেই প্রক্রিয়া স্বাধীনভাবেই হতে হবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে একটি নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে এটি আরও সুসংহত হবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আমির খসরু বলেন, দেশ এখন গণতন্ত্রায়নের পথে ও নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। রাজনৈতিক পরিবর্তনের এই পর্যায়েই বিএনপির মূল মনোযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
১০৫ বার পড়া হয়েছে