ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo কুমিরের আক্রমণে নিহত কুকুরের ময়নাতদন্ত, তদন্ত চলমান Logo দল টিকিয়ে রাখতে শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের Logo হামলায় আহত মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত, পা ক্ষতিগ্রস্ত Logo ড্রয়ে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে রিয়াল মাদ্রিদ Logo সৎ থাকলে দেশ ছাড়ার প্রয়োজন নেই: অনন্ত জলিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ পদে শতাধিক আবেদন, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা Logo চীন সফরে তাইওয়ানের বিরোধী নেত্রী, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে একত্রীকরণে জোর Logo টেকনাফে মুরগির খামারে অভিযান, ৫ লাখ ইয়াবা উদ্ধার Logo বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী দিপালী Logo জাতীয় সংসদে পাস হলো ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’, বাতিল আগের অধ্যাদেশ

চট্টগ্রামে খুলশিতে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

চট্টগ্রাম নগরীর খুলশি এলাকায় বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে নগরীর আমবাগান এলাকায় এ সংঘর্ষে উভয় পক্ষ ধাওয়া ও পাল্টা-ধাওয়ায় জড়িয়ে পড়ে।

ঘটনাকে কেন্দ্র করে দুই দলের পক্ষ থেকেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। বিএনপির অভিযোগ, জামায়াত সমর্থকেরা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কার্যালয়ে ভাঙচুর চালায়, ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে। অন্যদিকে জামায়াতের দাবি, বিএনপির নেতাকর্মীরাই তাদের নির্বাচনী গণসংযোগে অতর্কিত হামলা চালিয়েছে, এতে দলের অন্তত সাতজন সমর্থক আহত হয়েছেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করেনি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
৫৬ বার পড়া হয়েছে