ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

সৎ থাকলে দেশ ছাড়ার প্রয়োজন নেই: অনন্ত জলিল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় জুটি অনন্ত জলিল ও বর্ষা বর্তমানে চলচ্চিত্রে কম সক্রিয় থাকলেও নতুন এক সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন তারা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অনন্ত জলিল জানান, বর্ষা ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হতে পারেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই বর্ষা নিভৃতে সাধারণ মানুষের পাশে কাজ করে আসছেন। তার মতে, মানুষের সেবার সেই অভিজ্ঞতা রাজনীতিতে কাজে লাগাতে পারেন তিনি।

অনন্ত জলিলের ভাষ্য অনুযায়ী, বর্ষার মধ্যে নেতৃত্বদানের গুণাবলি রয়েছে এবং প্রশাসনিক দক্ষতাও ভালো। মানুষের সঙ্গে মিশে কাজ করার মানসিকতা তাকে রাজনীতিতে সফল হতে সহায়তা করতে পারে বলেও তিনি মনে করেন।

তিনি আরও বলেন, গ্রামে গেলে বর্ষা দীর্ঘ সময় ধরে নিজ হাতে মানুষের পাশে থাকেন এবং সহায়তা বিতরণ করেন, যা তার ধৈর্য ও দায়িত্ববোধের প্রমাণ দেয়।

নিজেদের অবস্থান প্রসঙ্গে অনন্ত বলেন, তারা সবসময় ইতিবাচক অবস্থানে থেকেছেন। তিনি বিশ্বাস করেন, সততার সঙ্গে থাকলে দেশে থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা সম্ভব এবং এজন্য দেশ ছাড়ার প্রয়োজন পড়ে না।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
২৭ বার পড়া হয়েছে