ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

চট্টগ্রামে চিন্ময় অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চট্টগ্রামে চিন্ময় অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ, গাড়ি ভাঙচুর।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম আদালত থেকে কারাগারে নেয়ার সময় অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় আশপাশের বেশকিছু যানবাহন ও স্থাপনায় ভাঙচুর চালানো হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানো নিয়ে দেখা দেয় উত্তেজনা। প্রিজন ভ্যাট আটকে রাখা বিক্ষোভকারীদের সরাতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় চিন্ময়ের অনুসারীদের।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ছুড়ে ও লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। পরে সনাতন ধর্মের অনুসারীরা আদালত চত্বরের আশপাশে গাড়ি ভাঙচুর ও কিছু স্থাপনা ভাঙচুর করে। প্রায় তিন ঘণ্টা হট্টগোলের পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেয়া হয় চিন্ময় কৃষ্ণ দাসকে।

এর আগে মঙ্গলবার বেলা ১২টার দিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। এসময় আইনজীবীরা তার জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানান আসামিপক্ষের আইনজীবী সৌরভ কান্তি নাথ।

এদিকে রংপুরের অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের ঘটনায় গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে আসার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাশকে গ্রেফতার করেন।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
১৬২ বার পড়া হয়েছে