ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

চট্টগ্রামে সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পদ–সংক্রান্ত ২৩ বস্তা কাগজপত্র উদ্ধার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের কালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশি সম্পদের প্রমাণ-সংক্রান্ত ২৩ বস্তা নথি জব্দ করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতের বিভিন্ন স্থানে তার সম্পদের খোঁজ মিলেছে।

দুদক সূত্র জানায়, কয়েক দিন ধরে আরামিট গ্রুপের কার্যালয়সহ বিভিন্ন স্থানে নথি খুঁজে না পেয়ে তারা গোপন সূত্রে জানতে পারে যে সাবেক মন্ত্রীর স্ত্রী রুকমিলা জামানের গাড়িচালক ইলিয়াস নথি সরিয়ে পাশের ওসমান তালুকদারের বাড়িতে রেখেছেন। শনিবার ভোররাত তিনটার দিকে তালাবদ্ধ ঘর থেকে এসব নথি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে খোলা কয়েকটি বস্তায় বিদেশে সম্পদ কেনা–বেচার রশিদ, ট্যাক্সের তথ্য, বাড়িভাড়া ও বিল পরিশোধের কাগজপত্র এবং আদালতের আদেশের অনুলিপি পাওয়া গেছে। দুদকের কর্মকর্তারা ধারণা করছেন, কাগজগুলোতে কয়েক হাজার কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে, যা সাবেক মন্ত্রীর ট্যাক্স ফাইলে উল্লেখ নেই।

এর আগে, দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান, সাইফুজ্জামানের দুই ঘনিষ্ঠ সহযোগীর রিমান্ডে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছিল—অনেক গুরুত্বপূর্ণ নথি গায়েব করা হয়েছে। প্রথমে ইলিয়াসের বাড়িতে অভিযান চালিয়েও সেগুলো মেলেনি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, দুদকের দল পৌঁছানোর আগেই নথিপত্র সরিয়ে ফেলা হয়েছিল। পরে অন্য একটি বাসা থেকে ২৩ বস্তা আলামত উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই সাবেক মন্ত্রী, তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে ইউসিবিএল ব্যাংক থেকে ২৫ কোটি টাকা আত্মসাত ও বিদেশে পাচারের অভিযোগে মামলা হয়। এর পর দুদক আদালতে আবেদন করলে সাইফুজ্জামান চৌধুরী ও রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়। এর আগে, নগরীর আগ্রাবাদ থেকে সাইফুজ্জামানের ঘনিষ্ঠ সহযোগী আব্দুল আজিজ ও আরামিট গ্রুপের এজিএম উৎপল পালকে গ্রেপ্তার করে দুদক। তাদের কাছ থেকে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সম্পদের তথ্য মেলে, যা পরবর্তী অভিযানের সূত্র দেয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
১০৬ বার পড়া হয়েছে